বাংলাদেশে প্রথম রিসিভেবল্স ফিন্যান্স লেনদেন সম্পন্ন করল এইচএসবিসি

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২১:২৩

দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড বাংলাদেশ (এইচএসবিসি) দেশের  তৈরি পোশাক রপ্তানিকারক এমএন্ডজে গ্রুপের জন্যে বাংলাদেশের সর্বপ্রথম রিসিভেবল্স ফিন্যান্স লেনদেন সম্পন্ন করেছে। লেনদেনটি এইচএসবিসির নিজস্ব রিসিভেবল্স ফিন্যান্স মডেলের আওতাধীন, যেখানে গ্রাহক তার বিলম্বিত বা ডেফার্ড টার্ম রপ্তানির বিপরীতে এইচএসবিসির কাছ থেকে আগেই পেমেন্ট লাভ করে।

এইচএসবিসি এশিয়া-প্যাসিফিকের রিজিওনাল হেড অব ট্রেড ও রিসিভেবল ফিন্যান্স অজয় শর্মা এ বিষয়ে বলেন, রিসিভেবল্স ফিন্যান্স ব্যাবসায়িক প্রতিষ্ঠানসমূহকে আর্থিক তারল্য বা ঝুঁকি কমাতে সহায়তা প্রদান করবে। এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুবউর রহমান বলেন, এই ধরনের লেনদেনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে গর্বিত। লেনদেনটি সম্পর্কে এমএন্ডজে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সালাহ্উদ্দিন আহমেদ বলেন, লেনদেনের মাধ্যমে ক্রেতা বর্ধিত ক্রেডিট টার্ম ও বিক্রেতা নন্-রিকোর্স ভিত্তিতে পূর্বেই পেমেন্ট পেয়ে যাবে; ফলে দুপক্ষই উপকৃত হবে। —প্রেস বিজ্ঞপ্তি