প্রাইম ব্যাংক লিমিটেড গতকাল প্রথমবারের মতো ভার্চুয়াল প্ল্যাটফরমে ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) করেছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস পরিস্থিতিতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্রমণের ঝুঁকি এড়াতে শেয়ারহোল্ডার ও পরিচালকদের সরাসরি উপস্থিতির পরিবর্তে ভার্চুয়াল মিডিয়ার সাহায্যে এই এজিএম আয়োজন করা হয়। প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। পরিচালনা পর্ষদের বিভিন্ন কমিটির সদস্য, নিরীক্ষক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ৪০০ জন শেয়ারহোল্ডার ডিজিটাল মিডিয়ার সাহায্যে সভায় অংশ নেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ফয়সাল রহমান এবং কোম্পানি সেক্রেটারি এজিএমে অংশ নেন। সভায় ২০১৯ সালের জন্য ১৩ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং বিধি অনুযায়ী ২০২০ সালের জন্য নিরীক্ষক নিয়োগ অনুমোদন হয়।
