ডিএমপির পাঁচ থানার ওসিসহ ১৬ পরিদর্শককে বদলি

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২১:৩৪

ডিএমপির পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে রাজধানীর পাঁচ থানার ওসিও রয়েছেন। গতকাল ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। পাঁচটি থানার মধ্যে রয়েছে খিলগাঁও থানার ওসি মশিউর রহমানকে ডিএমপির অপরাধ বিভাগের পুলিশ পরিদর্শক, হাজারীবাগ থানার ওসি ইকরাম আলী মিয়াকে ধানমন্ডি থানার ওসি, হাজারীবাগ থানা ওসি হুমায়ূন কবিরকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক সিটি-ইন্টিলিজেন্স অ্যানালাইসিস বিভাগে, শাহআলী থানার ওসি সালাহ উদ্দীন মিয়াকে তেজগাঁও থানার ওসি, তেজগাঁও থানার ওসি শামীম অর রশিদ তালুকদারকে পুলিশ পরিদর্শক প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশনে বদলি করা হয়েছে। এছাড়াও আরো ১১ পুলিশ পরিদর্শককে বদলির আদেশ দেওয়া হয়েছে।