মির্জাপুরে জমে উঠেছে নৌকার হাট

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২১:৪১

মির্জাপুরে উজান থেকে নেমে আসা পানি এবং বৃষ্টিতে বংশাই ও লৌহজং নদীসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় যোগাযোগের বাহন হিসেবে ব্যবহূত হচ্ছে নৌকা। ফলে জমে উঠেছে নৌকার হাট। বৃহস্পতিবার বিভিন্ন স্থানে নৌকা ক্রয়-বিক্রয় করতে দেখা গেছে। ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ এবং ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন বলেন, মির্জাপুর পৌর সভার পুষ্টকামুরী, চরপাড়া, গাড়াইল, কুমারজানিসহ ফতেপুর, লতিফপুর, তরফপুর, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, জামুর্কি, ওয়ার্শি, বানাইল ও আনাইতারা ইউনিয়নে পানির কারণে এখন যোগাযোগের একমাত্র বাহন হচ্ছে নৌকা।