শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২১:৪২

শিশু ধর্ষণের অভিযোগে সৈয়দপুরে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। চাচাতো ভাই সাড়ে চার বছরের শিশুটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করার অভিযোগে শিশুটির পরিবার বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর থানায় মামলা করে। সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, ঐ ব্যবসায়ী পুলিশের জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। শিশুটির পরিবার বৃহস্পতিবার থানায় মামলা করে।