বেলাবতে আড়িয়াল খাঁ নদীতে গোসল করার সময় পানিতে তলিয়ে যাওয়া ছোট বোনকে বাঁচাতে গিয়ে ডুবে বড় বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার চরউজিলাব ইউনিয়নের দেওয়ানেচর গাংপাড় এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উক্ত গ্রামের আবদুল কুদ্দুস মিয়ার মেয়ে লিজা আক্তার (১৪) ছোট বোন রিমা আক্তারকে (১২) নিয়ে বাড়ির পাশে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে যায়। এসময় রিমাকে পানিতে ডুবতে দেখে বড় বোন লিজা বাঁচাতে গিয়ে নিজে তলিয়ে যায়।
নিহত লিজা আক্তার দেওয়ানেরচর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ও রিমা আক্তার দেওয়ানেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
বেলাব থানার ওসি মো. সেফায়েত হোসেন পলাশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
