ডেঙ্গু প্রতিরোধের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২১:৪৩

ডেঙ্গু প্রতিরোধে সিলেট সিটি করপোরেশনের অভিযানে বৃহস্পতিবার ছয়টি প্রতিষ্ঠানকে ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান রাজস্ব কর্মকর্তা (সিআরও) মো. জসীম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ঘরের বাইরে রাস্তায় সেনিটারি সামগ্রী রাখার দায়ে ধর সেনিটারি ও নজমুল অ্যান্ড ব্রাদার্স নামক দুই দোকানকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। আরো চারটি দোকানকে যথাক্রমে ১৫ হাজার, ৫ হাজার, ৪ হাজার ও ২ হাজার টাকা করে সর্ব মোট ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়।