ক্রীড়া মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে তাদের উদ্যোগে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী উদ্যাপন করা হবে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রণালয় হতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে। আগামী ৫ আগস্ট শেখ কামালের জন্মবার্ষিকী। মন্ত্রণালয় এই দিবসটি শ্রদ্ধার সঙ্গে উদ্যাপন করলেও করোনার কারণে এখনই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে না। পরিকল্পনা রয়েছে টুর্নামেন্ট হবে। মন্ত্রণালয় জানিয়েছে, জেলা পর্যায়ে এই টুর্নামেন্ট হবে। সভায় ক্রীড়া প্রতিমন্ত্রী ছাড়াও ছিলেন বিওএর মহাসচিব শাহেদ রেজা, অনলাইনে যোগ দিয়েছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাহজহার তান্না, আবাহনীর পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, হারুনুর রশিদ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
