ইয়ংমেন্স ক্লাবের খাদ্য বিতরণ

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২১:৫৩

ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবের উদ্যোগে এবং আরকিউ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় সুবিধাবঞ্চিতদের মধ্যে গতকাল দুপুরে বাফুফে ভবনে খাদ্য বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, আরকিউ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল ক্লাবের ফুটবল চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম।