ধামরাইয়ে বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২২:০৬

ঢাকার ধামরাইয়ে বুধবার বিকালে চরডাউটিয়া এলাকার একটি পরিত্যক্ত পোলট্রি ফার্মের পাশ থেকে সুফিয়া বেগমের (৬৫) মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। খামার মালিক ধলা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। গত সোমবার তিনি নিখোঁজ হন। পুলিশ ও এলাকাবাসীর ধারণা, কচুর লতি তুলতে গিয়ে পরিত্যক্ত ঐ পোলট্রিফার্মের ত্রুটিযুক্ত বৈদ্যুতিক তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে। ধামরাই থানার উপ-পরিদর্শক তন্ময় সাহা বলেন, বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তির পর। অপমৃত্যু মামলা হয়েছে।