রফিকুল ইসলাম
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির একাংশের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল ইসলাম (৬৩) বুধবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান আলহাজ আলমগীর কবির মজুমদার, চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, আবুল খায়ের চেয়ারম্যান। তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
