মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২২:০৮

শামসুদ্দীন মোল্লা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্যবন্ধু, মহান স্বাধীনতাযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ সংবিধান রচয়িতার অন্যতম সদস্য, ফরিদপুর জেলা গভর্নর, সাবেক সংসদ সদস্য ও ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট শামসুদ্দীন মোল্লার ২৯তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষ্যে শামসুদ্দীন মোল্লা স্মৃতি সংসদ, ফরিদপুর প্রেসক্লাব ও বিভিন্ন সংগঠন সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচির আয়োজন করেছে। আজ সকাল ১০টায় মরহুমের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ, পূর্ব খাবাসপুর দারুল আমান জামে মসজিদে কোরআনখানি ও জুমার পর মিলাদ মাহফিল এবং সন্ধ্যা ৭টায় ফরিদপুর প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

নজীর আহম্মদ

নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক রুদ্র মাসুদের পিতা মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজীর আহম্মদের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষ্যে মরহুমের বাড়ি বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের মীরআলীপুর গ্রামের মসজিদে বাদ জুমা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।