করোনায় ৬৩ চিকিত্সকের মৃত্যু, আক্রান্ত ১৮৬৮

আপডেট : ১০ জুলাই ২০২০, ০০:২৭

দেশে ১ হাজার ৮৬৮ চিকিত্সক করোনা সংক্রমণের শিকার হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৬৩ জন। এ ভাইরাসে সংক্রমিত হয়ে অসুস্থ হয়েছেন ১ হাজার ৪৯১ জন নার্স এবং ২ হাজার ৬০ স্বাস্থ্যকর্মী। এদের সকলেই করোনা সংক্রমিতদের চিকিত্সা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী মৃত চিকিত্সকদের আত্মার শান্তি ও মুক্তি কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।