করোনায় আক্রান্ত বলিভিয়ার প্রেসিডেন্ট

আপডেট : ১০ জুলাই ২০২০, ০৯:০৮

বলিভিয়ার প্রেসিডেন্ট জিনাইন আনেজ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার একটি টুইট বার্তায় বলিভিয়ার প্রেসিডেন্ট নিজেই এমনটি জানিয়েছেন। 

টুইট বার্তায় বলিভিয়ার প্রেসিডেন্ট জিনাইন আনেজ বলেন, ভালো আছি এবং আইসোলেশনে থেকে কাজ চালিয়ে যাচ্ছি।  আমরা এক সঙ্গে এর থেকে বেরিয়ে আসবো।

জানা গেছে, বলিভিয়া সরকারের কমপক্ষে সাতজন মন্ত্রী ইতোমধ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্তের তালিকায় বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রীর নামও রয়েছে। 

বলিভিয়ার প্রেসিডেন্ট জানান, তার দলের কয়েকজন সদস্য অসুস্থ হওয়ার পর তিনি করোনা টেস্ট করিয়েছে। 

বলিভিয়ার এ পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ১হাজার ৫০০ মানুষ। 

ইত্তেফাক/এআর