মহামারিতে ভিয়েতনামের চাল রপ্তানি ৪ শতাংশ বেড়েছে

আপডেট : ১০ জুলাই ২০২০, ২০:২৩

চলতি বছরের প্রথমার্ধে নোভেল করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়লেও ভিয়েতনাম চাল রপ্তানি কমায়নি। অথচ অনেক দেশই খাদ্যসংকট আতঙ্কে খাদ্যশস্য রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। তবে ভিয়েতনাম এ   সংকটের সময়ে চাল রপ্তানি ৪ শতাংশ বাড়িয়েছে। রপ্তানিকৃত  চাল দিয়ে দেশটির আয় বেড়েছে  ১৭ শতাংশ। এ সময় ফিলিপাইন্সও চাল রপ্তানি বাড়িয়েছে।