চিলির মধ্যবিত্তরা এখন নব্য দরিদ্র

আপডেট : ১০ জুলাই ২০২০, ২০:২৩

নোভেল করোনা ভাইরাসের কারণে চিলির মধবিত্ত শ্রেণি নব্য দরিদ্রে পরিণত হয়েছে। দেশটিতে লকডাউনের কারণে ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ, বেসরকারি চাকরিজীবীদের চাকরি বন্ধ। এ অবস্থায় সরকারও পর্যাপ্ত ঋণ ও রাষ্ট্রীয় সহায়তা দিতে ব্যর্থ   হয়েছে। ফলে মধ্যবিত্ত শ্রেণি দরিদ্রে পরিণত হয়েছে। আয়ে ওপরের দিকের ১০ শতাংশই শুধু এখন পর্যন্ত ভালো রয়েছে।