শ ম রেজাউল করিম
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, যে কোনো দুর্যোগে শেখ হাসিনার সরকার জনগণের পাশে আছে। তার শাসনামলে একটি লোকও না খেয়ে মারা যাবে না, থাকবে না, কেউ গৃহহীন। সাইক্লোনে দেশের ২ লাখ মানুষ প্রাণ দিয়েছিল। বর্তমান সরকারের সময়োচিত পদক্ষেপে সুপার সাইক্লোনে মানুষকে প্রাণ দিতে হয়নি। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে বুলবুল ও আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাকৃতিক দুর্যোগ মেকাবিলা করে পরিবেশ উন্নয়ন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উন্নত আধুনিক রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইউএনও মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হামিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত্ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, ইউপি চেয়ারম্যান সবুর তালুকদার প্রমুখ। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে ২৪০ বান্ডিল ঢেউটিন ও প্রতি বান্ডিল খরচ বাবদ ৩ হাজার টাকা বিতরণ করা হয়।
