বরিশাল অফিস
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পৃথক শোকবার্তায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল ড়্গড়্গহাসানাত আব্দুল্লাহ এমপি, বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, বরিশাল মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. মইদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক অ্যাড. বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন প্রমুখ। নেতৃবৃন্দ শোক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।
