চলাচল অনুপযোগী আয়রন ব্রিজ

আপডেট : ১০ জুলাই ২০২০, ২১:২২

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা 

নিয়ামতি ইউনিয়নের মধ্য মহেশপুরের মিয়াবাড়ীর সামনের এলজিইডির আয়রন ব্রিজটি  চলাচল অনুপযোগী হয়ে আছে। আয়রন স্ট্রাকচার, ক্রস এঙ্গেল ও পাটাতন সম্পূর্ণ ভেঙে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। নিয়ামতি ইউপি চেয়ারম্যান রুহুল আমিন মাসুম জানান, আয়রন ব্রিজ সংস্কারে জেলা পরিষদের কোটায় বরাদ্দ এসেছে। শিগিগর ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে। বাকেরগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবুল খায়ের মিয়া বলেন, ব্রিজের সমস্যা ও জনগণের দুর্ভোগের খবর শুনেছি। পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তবে পুনর্নির্মাণ না সংস্কার তা বরাদ্দের ওপর নির্ভর করছে।