গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
মাছের প্রজননকালে নিষিদ্ধ কারেন্ট ও বাদাই জাল দিয়ে মা মাছ ও পোনা মাছ শিকার চলছে গুরুদাসপুরে। উপজেলার খুবজীপুর ইউনিয়নের পিপলা, উত্তরপাড়া, বামনবাড়িয়া, বিলসা, রুহাই এলাকায় মা মাছ ও পোনা নিধন হচ্ছে।
স্থানীয়রা জানান, এভাবে নিধন চললে মাছ উত্পাদনে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। উপজেলা মত্স্য কর্মকর্তা আলমগীর কবির জানান, বাদাই ও কারেন্ট জাল দিয়ে মাছ না ধরার জন্য এলাকায় মাইকিংসহ বিভিন্ন ধরনের প্রচার কার্যক্রম চালানো হয়েছে। আইন না মেনে মাছ শিকার করছেন অনেকে। খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবে।
