স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫১ জন করোনা আক্রান্ত এবং এ সময়ে আরো দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮৪৭ জন এবং মৃত্যু দাঁড়াল ৬৮ জনে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহম্মেদ জানান, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৮ জেলায় করোনা ভাইরাসে নতুন করে ১৫১ জন আক্রান্ত হয়েছে। একই সময়ে রংপুরে এক জন এবং কুড়িগ্রাম জেলায় এক জন করোনা রোগী মারা গেছে।
