স্টাফ রিপোর্টার, বগুড়া
শাজাহানপুর উপজেলার বি ব্লক ক্যান্টনমেন্ট এলাকায় বৃহস্পতিবার রাতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেসরকারি দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের একটি শাখার নথি, কম্পিউটার, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, আসবাবপত্রসহ অন্য মালামাল ভস্মীভূত হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা বজলুর রশিদ বলেন, ভবনটির নিচতলা ও দোতলা মিলে কয়েকটি ব্যাংকের শাখা। তবে আগুনে শুধু দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের শাখার নথি, ল্যাপটপ, কম্পিউটার, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রসহ আসবাব পুড়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
