টেকনাফে ৩ লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

আপডেট : ১০ জুলাই ২০২০, ২১:২৪

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে শুক্রবার ভোরে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আনা ৩ লাখ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে।

উপজেলার হোয়াইক্যং তুলাতলী মসজিদ সংলগ্ন ছড়া দিয়ে মিয়ানমার থেকে আসা বড় ধরনের চালান আসার খবর পেয়ে র্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল অভিযান চালায় এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মো. শফিক ও আব্দুল করিমকে আটক করে। এ সময় আরো কয়েক জন পালিয়ে যায়। তাদের সঙ্গে থাকা দুটি পাটের বস্তা তল্লাশি করে ঐ ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে মামলা দায়েরের পর মাদক কারবারিদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।