জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুত্স্পৃষ্টে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম নয়ন চন্দ্র মণ্ডল (৩২)। জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান জানান, জয়পুরহাট সদর উপজেলার তুপাড়া গ্রামের অনীল চন্দ্র মণ্ডলের ছেলে নয়ন চন্দ্র পূর্ব পারুলিয়াতে বিপ্লব চন্দ্র নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত ঐ ভবনের বৈদ্যুতিক সংযোগের ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
