নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গার বাসুদেবপুর চকপাড়ায় শুক্রবার বাঁশের চাপায় এক ট্রলি হেলপারের মৃত্যু হয়েছে। মৃতের নাম জনি (২২)।
নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, ট্রলিতে বাঁশ নিয়ে চালক ও হেলপার মাধনগরে যাচ্ছিল। পথে ভাঙা রাস্তায় ট্রলিটি উলটে যায়। এ সময় বাঁশের ওপর বসে থাকা জনির ওপর বাঁশগুলো পড়ে? স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
