চাপ বাড়াচ্ছে উইন্ডিজ

আপডেট : ১০ জুলাই ২০২০, ২১:২৫

স্পোর্টস রিপোর্টার

জেসন হোল্ডারই ম্যাচের পথ ঠিক করে দিয়েছেন। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে ২০৪ রানে অলআউট করে দিয়েছিলেন ইংল্যান্ডকে। এরপর ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে না পারলেও ব্যাট হাতে ইংলিশদের ওপর চাপ বাড়াচ্ছে তারা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬৯ ওভারে ৫ উইকেটে ২০৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১ রানের লিড নিয়ে ফেলেছে তারা ৫ উইকেট হাতে রেখেই। বাকি হয়েছে প্রায় দেড় সেশনের খেলা।

১ উইকেটে ৫৭ রান নিয়ে গতকাল দিনের খেলা শুরু করে ক্যারিবিয়রা। ক্যামস্পলে আগের দিন আউট হয়ে গিয়েছিলেন। গতকাল সকালে সেই হোপও খুব বড় করতে পারেননি ইনিংস। তিনি ১৬ রানে ফিরে যান। এরপর ব্রুকসের সঙ্গে ভালো একটা জুটি করেন ব্রাথওয়েট। ব্রুকস ৩৯ রান করে অ্যান্ডারসনের দ্বিতীয় শিকারে পরিণত হন।

আর ব্রাথওয়েট ফিফটি তুলে নেন। তিনি ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের শিকার হওয়ার আগে ১২৫ বলে ৬৫ রানের ইনিংস খেলে যান ব্রাথওয়েট।

এরপর ব্লাকউড ১২ রান করে ফিরে আসেন। এরপর টেনে নিয়ে যাচ্ছিলেন রোস্টন চেস ও শেন ডওরিচ।