টেনিস বিশ্বে করোনাসৃষ্ট স্থবিরতা ভাঙছে আগামী মাসে। ইউএস ওপেন হবে বিরতির পরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। তবে সে প্রতিযোগিতায় খেলবেন কি না এ নিয়ে এখনো সন্দিহান নোভাক জকোভিচ। ধারণা করা হচ্ছে, ফিটনেস চিন্তাই বড় হয়ে দাঁড়িয়েছে তার সামনে। সপ্তাহ তিনেক আগে দাতব্য প্রতিযোগিতা আদ্রিয়া ট্যুর আয়োজন করে তোপের মুখে পড়েছিলেন জকোভিচ। এরপর নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে এরপর সেরে উঠতে অবশ্য মোটেও সময় নেননি তিনি। তবে আসন্ন ইউএস ওপেনে খেলবেন কি না এ নিয়ে এখনো সন্দিহান তিনি। সম্প্রতি স্থানীয় একটি পত্রিকাকে তিনি বলেন, ‘ইউএস ওপেনে খেলব কি না এ নিয়ে কিছু ভাবিনি আমি।’
