সীতাকুণ্ডে মফস্বল সাংবাদিক ফোরামের কমিটি গঠিত

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২১:৩৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

সীতাকুণ্ডে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ৭ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, গত শুক্রবার বেলা ১১টায় বিএমএসএফ-এর চট্টগ্রাম জেলার আহবায়ক কে এম রুবেলের উপস্থিতিতে ৭ সদস্য বিশিষ্ট সীতাকুণ্ড উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এম খাইরুল ইসলামকে আহ্বায়ক (দৈনিক ভোরের কাগজ) ও মীর মোঃ দিদারুল হোসেন টুটুলকে যুগ্ম আহ্বায়ক (দৈনিক ইত্তেফাক) নির্বাচন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন— লিটন চৌধুরী (দৈনিক আজাদী), মো. জাহাঙ্গীর আলম (দৈনিক ভোরের পাতা), মো. খোরশেদ আলম (দৈনিক ভোরের ডাক), আবুল খায়ের (দৈনিক ডেসটিনি) ও মো. ইমরান (ভয়েস অনলাইন)। জেলা আহ্বায়ক কে এম রুবেল বলেন, মফস্বল সাংবাদিক ফোরাম মফস্বলে কর্মরত সাংবদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে।