বাজে মিল

আপডেট : ১০ জুলাই ২০২০, ২১:৪৯

এই সময়ের ছড়া 

সুমন্ত বর্মণ

 

জুট মিল, চিনি মিল

কত মিল দেশটায়,

ছড়াকারও মিল দেয়

চরণের শেষটায়।

 

‘সহমত’ বলে কেউ

দিয়ে দেয় মতে মিল,

বদ কারবারি দেয়

আশিকেই শ-তে মিল।

 

এর-ওর খুব মিল—

দেখে কারো জ্বালা দেয়,

লোকসান গুনে গুনে

কোনো মিল তালা দেয়।

 

বাজে কোনো মিল চাও?

লাগবে না খোঁজা মিল,

বিদ্যুত্ বিলে আছে

সেই মিল—গোঁজামিল।