আপনার রাশিফল

আপডেট : ১০ জুলাই ২০২০, ২১:৫০

মুহম্মদ আনিসুল হক

১১ জুলাই ২০২০ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ২৭ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৯ জিলকদ ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র। আপনার শুভ সংখ্যা: ২। শুভ বার: সোম। শুভ রত্ন: মুক্তা।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সা নিন।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

প্রয়োজনে বড়ো ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে। পেশাগত দিক ভালো যাবে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ের কথাবার্তায় অগ্রগতি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মস্থলে যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কারো সঙ্গে নতুন করে আত্মীয়তা হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রয়োজনে ছোটো ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। শিক্ষার্থীরা পড়াশোনায় আনন্দ পাবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কোনো কাজ আদায় করা সহজ হতে পারে।