উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়ার মরিচ্যা বাজারের আল মদিনা বেকারি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সূত্রপাত হওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘুমন্ত অবস্থায় থাকা বেকারির কর্মচারী পাতাবড়ী খেওয়াছড়ি গ্রামের মৃত ফরিদ আহম্মদের ছেলে আলমগীর (১৩) অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস তাত্ক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক আব্দুল মান্নান জানান, দোকানের কর্মচারী আলমগীরের মৃত্যু মর্মান্তিক। অগ্নিকাণ্ডে তার প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন তিনি।
