ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা
ভেদরগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরে কৃষক প্রশিক্ষণ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। উপজেলা পরিষদের শহীদ মহিউদ্দিন-আক্কাস মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষক অংশগ্রহণ করে। প্রশিক্ষণ দেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহ্ মুহাম্মদ শাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলিন এসএপিপিও আক্তার হোসেন ফরাজী, এসএএও আব্দুল কাহহার প্রমুখ।
