করোনা আক্রান্ত অভিনেতা রণজিত্ মল্লিক কোয়েল মল্লিক

আপডেট : ১১ জুলাই ২০২০, ০০:২৪

করোনা আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের প্রবীণ অভিনেতা রণজিত্ মল্লিক। একই সঙ্গে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী মেয়ে কোয়েল মল্লিক, জামাই নিসপাল সিংহ রানে, স্ত্রী দীপা মল্লিক। শুক্রবার সন্ধ্যায় কোয়েল টুইট করে জানান, মা-বাবা, আমি এবং রানে করোনায় আক্রান্ত হয়েছি। আপাতত সবাই সেলফ কোয়ারেন্টাইনে।

৫ মে পুত্র সন্তান জন্ম দিয়েছেন কোয়েল মল্লিক। তারপর থেকে তিনি বাবা-মায়ের সঙ্গে ছিলেন। পারিবারিক সূত্রে খবর, গত কয়েকদিন ধরে সবারই হালকা জ্বর ছিল। পরীক্ষার পর করোনা পজিটিভ হয়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে সংক্রমণ বাড়তে থাকে, গতকাল বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গে এলাকাভিত্তিক লকডাউন শুরু হয়েছে।