উলিপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২১:৩৬

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের উলিপুুরে সাজেদুর রহমান দুলু (৪৫) নামের এক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পুত্র আবু রায়হান বাদি হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে।

পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মাঝবিল বাজারের পাশ্ববর্তী জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। দুলু একই ইউনিয়নের নাডাবাড়ি গ্রামের আব্দুল লতিফের পুত্র বলে জানা গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তপন চন্দ্র রায় জানান, প্রাথমিক তদন্তে মৃত ব্যক্তির শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ জানায়, মৃত দুলুর বিরুদ্ধে থানায় চুরিসহ ৫টি মামলা রয়েছে। থানা অফিসার ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনাস্থল থেকে

তার লাশ ও চোরাইকৃত একটি গরু উদ্ধার করা হয়েছে। লাশময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।