তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান ইস্তাম্বুলের সোফিয়া হাগিয়া জাদুঘরকে মসজিদের রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন। গতকাল এই ঘোষণার এক ঘন্টা আগে সুপ্রিম কোর্ট কর্তৃক প্রকাশিত এক রায়ে বলা হয়, আধুনিক তুরস্কে এই মসজিদকে জাদুঘরে রূপান্তরিত করা ছিল অবৈধ। এরপরই প্রেসিডেন্ট এরদোয়ান সাফিয়া হাগিয়া জাদুঘরকে মসজিদ করা হবে বলে জানান। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এটা না করার আহ্বান জানিয়ে আসছে। ফাতিহ সুলতান মেহমেত ১৪৫৩ সালে তখনকার কনস্ট্যান্টিনোপল দখল করে এই চার্চটিকে মসজিদে রূপান্তরিত করেন ও ৪০০ বছর ধরে মসজিদ থাকার পর ১৯২০ সালে আধুনিক তুরস্কে তাকে জাদুঘর হিসাবে রূপ দেওয়া হয়। -আলজাজিরা ও ভয়েস অব আমেরিকা
