বুলগেরিয়ায় রাষ্ট্রপতির কার্যালয়ে পুলিশের অভিযান, বিক্ষোভ

আপডেট : ১১ জুলাই ২০২০, ০০:৩০

বুলগেরিয়ায় বৃহস্পতিবার রাষ্ট্রপতির রমেন রাডেভের কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। দেশের পার্লামেন্ট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে অনৈক্যের কারণে এই অভিযান চালানো হয়ে থাকতে পারে বলে অনেকের ধারণা। অভিযানে রাষ্ট্রপতি রাভেডের আইনি কার্যকলাপের পাশাপাশি খুঁটিয়ে দেখা হয় তার দুর্নীতিদমন বিষয়ক সচিব ও প্রতিরক্ষামন্ত্রীকেও। তাদেরকে অনেকক্ষণ জেরা করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। পুলিশের দাবি, এই অভিযান চালানো হয়েছে রাষ্ট্রপতি কার্যালয়ের ভেতর থেকে আইন বহির্ভূতভাবে রাজনৈতিক প্রভাব খাটানো এবং রাষ্ট্রের গোপন তথ্য পাচার সংক্রান্ত দু’টি তদন্তের অংশ হিসাবে। অভিযানের পর কয়েক হাজার মানুষ রাজধানী সোফিয়ার রাস্তায় নেমে বিক্ষোভ করেন। মূল তদন্তকারী ইভান গেশেভের বিরুদ্ধেও তাদের ক্ষোভ ছিল লক্ষ্যনীয়। রাষ্ট্রপতি রাডেভও বিক্ষোভে যোগ দেন। -ডয়চেভেলে