ভাজ্য ও ভাজককে দশমিক বিহীন করার জন্য কোন সংখ্যা দ্বারা গুণ করা হয়
গণিত
হিমন এডওয়ার্ড গমেজ , সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
দশমিক ভগ্নাংশ
১.পূর্ণসংখ্যাকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম লেখ।
উত্তর : ভাজক ও ভাজ্যকে একই সংখ্যা দ্বারা গুণ করে দশমিক বিন্দুকে এমনভাবে ডানে সরানো হয় যাতে উভয়েই পূর্ণসংখ্যা হয়। পরিবর্তিত ভাজ্যকে পরিবর্তিত ভাজক দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করা হয়।
২.ভাজ্য ও ভাজককে দশমিকবিহীন করার জন্য কোন সংখ্যা দ্বারা গুণ করা হয়?
উত্তর : দশমিকবিহীন করার জন্য দশমিক ভগ্নাংশ বিশিষ্ট ভাজ্য বা ভাজক উভয়কে দশমিকের ডানের অঙ্ক বিবেচনায় ১০, ১০০, ১০০০ ইত্যাদি দ্বারা গুণ করা হয়।
৩. ৯২.২৫ ¸ ১০.২৫ = কত?
উত্তর : ৯।
৪. ৬.৫ ¸ ০.১ = কত?
উত্তর : ৬৫।
৫. ৯ ¸ ০.০৬ = কত?
উত্তর : ২২.৪৮।
৬.একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ৩৩.৮৮ বর্গমিটার এবং প্রস্থ ৪.৪ মিটার হলে দৈর্ঘ্য কত?
উত্তর : ৭.৭ মিটার।
৭.একটি গাড়ি ২.৫ ঘণ্টায় ২১৮.৭৫ কিমি গেলে ঘণ্টায় কত কিমি যায়?
উত্তর : ৮৭.৫ কিমি।
৮. ৪.২৫ মিটার লম্বা একটি লোহার দণ্ডের ওজন ২৩.৮ কেজি হলে প্রতি মিটারের ওজন কত?
উত্তর : ৫.৬ কেজি।
৯. ৫.৫ লিটার তেলের দাম ৬১৩.২৫ টাকা হলে, ১ লিটারের দাম কত?
উত্তর : ১১১.৫০ টাকা।
১০. ৫.৫ লিটার তেলের দাম ৬১৩.২৫ হলে ক এর মান কত?
উত্তর : ১১১.৫০ টাকা।
১১. ৫.১ ও ৪.২ এর ভুল গুণফল ২.১৪২ হলে সঠিক গুণফল কত?
উত্তর : ২১.৪২।
১২. (২৫¸১২৫)´ ক = হলে ক স্থানে কত হবে?
উত্তর : ১০০০।
১৩. (৩ ¸ ক) ´ ১০০ = ১২ হলে ক এর মান কত?
উত্তর : ২৫।
১৪.একটি গাড়ি ঘণ্টায় ৪৬.৮ কিমি গেলে ২৫৭.৪ কিলোমিটার যেতে কত সময় লাগবে?
উত্তর : ৫.৫ ঘণ্টা।
১৫.একটি ৩.২ মিটার তারের ওজন ৫২৫.৬ গ্রাম হলে ১ মিটার তারের ওজন কত?
উত্তর : ১৬৪.২৫ গ্রাম।
