এইচএসসি পরীক্ষার ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আপডেট : ১১ জুলাই ২০২০, ১৯:২৪

মো. কবির হোসেন (সুজন),সিনিয়র প্রভাষক

ব্যবস্থাপনা বিভাগ

নিকুঞ্জ মডেল কলেজ,ঢাকা।

 

প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, বিশ্ব এক বৈশ্বিক মহামারীতে আক্রান্ত। এই মহামারি কবে নাগাদ শেষ হবে তা কেউ জানে না। তবে আমরা আশা করি অচিরেই এই বিপদ কাটিয়ে উঠতে পারবো। তাই আমরা বাসায় অবস্থান করে পড়ালেখা চালিয়ে যাবো। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয়পত্র হতে তোমাদের জন্য একটি উদ্দীপক ও তার উত্তর দেয়া হলো।  অনুশীলন পাতায় একটু নজর রাখবে। আমরা তোমাদের পাশে আছি সব সময়।

উদ্দীপক :  অফিসের সহায়ক জনাব আলতাফ হোসেনকে অধ্যক্ষ মহোদয় কিছু জরুরী কাগজপত্র পোষ্ট অফিসে পোষ্ট করার জন্য পাঠালেন। পথিমধ্যে উপাধ্যক্ষ কলেজের কিছু জরুরী কাগজ ফটোকপি করার জন্য অফিস সহায়ককে দায়িত্ব দিলেন। অফিস সহায়ক ফটোকপি শেষ করে পোষ্ট অফিসে যেতে যেতে পোষ্ট অফিসের সেই দিনের সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেল। অফিস সহায়ক ঐ দিন আর জরুরী কাগজপত্র পোষ্ট করতে পারলেন না। এতে অধ্যক্ষ মহোদয় সহায়কের প্রতি খুব ক্ষুব্দ হলেন। তাই তিনি অফিস সহকারীকে সংক্ষিপ্ত সময়ে হাতে-কলমে কিছু পদ্ধতি এবং যন্ত্রপাতির সঠিক ব্যবহার শিখিয়ে ফটোকপি মেশিন তাকে পরিচালনার দায়িত্ব প্রদান করেন।

ক) আন্ত:ব্যক্তিক দক্ষতা কী?

খ)  কাযর্ বিভাজনের নীতি বলতে কী বোঝায়?

গ) উপরের উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতিটি ব্যাহত হয়েছে? আলোচনা কর।

ঘ) উদ্দীপকে অফিস সহকারীর কার্যভার বৃদ্ধি আদর্শ ব্যবস্থাপকের দক্ষতার কোন দিকটি সমর্থন করে? তোমার মতামত দাও।

উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর : মানুষের সাথে মিশে তাদেরকে উদ্বুদ্ধ, উত্সাহিত ও প্ররোচিত করে তাদের থেকে কাজ আদায় করতে পারার দক্ষতাকে আন্ত:ব্যক্তিক দক্ষতা বা মানবীয় দক্ষতা বলা হয়।

উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর : প্রতিষ্ঠানের মোট কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করে দেওয়ার নীতিকেই কার্য বিভাজনের নীতি বলা হয়।

এটি হেনরি ফেওল এর ব্যবস্থাপনার চৌদ্দটি নীতির প্রথম নীতি। প্রতিষ্ঠানের সকল ব্যবস্থাপক অধ:স্তন জনশক্তি নিয়ে কাজ করেন। এদের কাজ যদি সুনির্দিষ্টভাবে ভাগ করে দেয়া না হয় তবে কাজে জটিলতা দেখা দেয়। তাই কর্মীদের কাজের কর্তৃত্ব ও ক্ষমতা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এতে কর্মীদের কার্যক্ষমতা যেমনি বাড়ে তেমনি কাজে জবাবদিহিতা বৃদ্ধি পায়। এই জন্য কার্য বিভাজনের নীতি অনুসরণ করা হয়।

            গ ও ঘ-এর উত্তর আগামীকাল