আবারো শিল্পীদের পাশে রিয়েল হিরো অনন্ত জলিল

আপডেট : ১১ জুলাই ২০২০, ১৯:২৬

বিনোদন রিপোর্ট

 

চলচ্চিত্র পরিবারে সবার আগেই অভিনেতা-প্রযোজক অনন্ত জলিল পাশে দাঁড়িয়েছিলেন। উদ্যোগ নিয়েছিলেন চলচ্চিত্র পরিবারের সংকট কাটানোর জন্য। আবারো চলচ্চিত্রের অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন তিনি। গত শনিবার ২০০ জন পরিবারকে নিত্যপ্রয়োজনীয় দ্রবাদিসহ নগদ অর্থ উপহার দেন অনন্ত জলিল। এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘আমার যতটুকু সুযোগ সামর্থ্য আছে আমি করে যাচ্ছি। নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে আমার দায়িত্ব তো অনেকের ওপর। জানি না কতদিন পারবো। এই সংকট থেকে আল্লাহ আমাদের মুক্তি দিক এটাই হোক প্রার্থনা।’

উল্লেখ্য, নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারী থেকে শুরু করে চলচ্চিত্র আঙিনার অনেকের পাশে থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন অনন্ত জলিল। এছাড়া এর বাইরে সম্প্রতি একটি নতুন চলচ্চিত্রের কাজের ঘোষণাও দিয়েছেন। যেখানে চুক্তি গড়েছেন চিত্রনায়ক ইমন ও হিরো আলম।

এর বাইরে অনন্ত জলিল তার অফিসিয়াল পেজ থেকে নিয়মিত কিছু এন্টারটেইন শো পরিচালনা করছেন। যার উপস্থাপনা করছেন চিত্রনায়িকা বর্ষা। এ প্রসঙ্গে অনন্ত আরো বলেন, ‘মনসুন ফিল্মসের কর্মচারীদেরও আমি কাউকে চাকরিচ্যুত করিনি। বরং তাদের বিভিন্ন ক্রিয়েটিভ কাজে সম্পৃক্ত করার চেষ্টা করেছি। এই সংকটকালে সকলকেই আমাদের দায়িত্বশীলতা দেখা দেখাতে হবে।’