কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে আরও পাঁচজন মারা গেছেন। শনিবার (১১ জুলাই) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমেক হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে একজন এবং আইসিইউতে চারজন মারা গেছেন। তাদের সবাই পুরুষ।
শনিবার বিকালে কুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
আরো পড়ুন: করোনা টেস্টে প্রতারণার কথা জানতেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি!
তিনি আরও জানান, কুমেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে একজনের করোনা পজিটিভ ছিল। অপর চারজন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ১১৮ জন।
তিনি জানান, কুমেক হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১৯০ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৬৮ জন ও করোনা উপসর্গে ১২২ জন মৃত্যুবরণ করেন।
ইত্তেফাক/এএএম
