সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সদরপুর উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে জাতীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ দরবার হলে এ নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, সদরপুর থানা ইনচার্জ সৈয়দ লুত্ফর রহমানসহ সব ইউনিয়নের চেয়ারম্যানগণ।
