দূরত্ব না মানায় কোভিড বাড়ছে

আপডেট : ১১ জুলাই ২০২০, ২১:৪১

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

ফুলবাড়ীর বাজারে ও রাস্তাঘাটে মানুষ গিজগিজ করছে। ন্যূনতম স্বাস্থ্যবিধিও মানছে না কেউ। মুখে মাস্কও দেখা যাচ্ছে না অধিকাংশের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দপ্তর সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল থেকে গতকাল শনিবার পর্যন্ত ৩১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। কলেজ শিক্ষক মোস্তাক আহম্মদ বলেন, ‘গোটা ফুলবাড়ী আগের মতোই স্বাভাবিক হয়ে গেছে। কেউ করোনার তোয়াক্কা করছে না। এজন্য সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। ভারপ্রাপ্ত  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন বলেন, স্বাস্থ্যবিধি না মানলে অবস্থা নাজুক হতে পারে।