স্টাফ রিপোর্টার, দিনাজপুর
ইদুল-আজহা এগিয়ে আসায় দিনাজপুরে বাড়তে শুরু করেছে লবঙ্গ, এলাচ ও দারুচিনির দাম। একদিনের ব্যবধানে এলাচের দাম কেজিতে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে।
লবঙ্গের দাম কেজিতে ২০০ টাকা এবং দারুচিনি ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে, ৮ জুলাই এলাচ ও লবঙ্গের দাম বেড়েছে। এলাচের দাম ১ দশমিক ৫৬ শতাংশ বেড়ে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে। আর লবঙ্গর দাম ৩ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৭০০ থেকে ৯০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
