সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে সাত জেলে আটক

আপডেট : ১১ জুলাই ২০২০, ২১:৪৫

কয়রা (খুলনা) সংবাদদাতা

সুন্দরবনের পাটকোষ্টা টহল ফাঁড়ির অধীনস্থ মোরগখালী এলাকায় অবৈধভাবে কাঁকড়া ও মাছ ধরার অপরাধে একটি ইঞ্জিনচালিত ট্রলার, পাঁচটি ডিঙি নৌকাসহ সাত জেলেকে আটক করেছে বন বিভাগ। শুক্রবার রাত ১০টার দিকে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আবু সালেহের নির্দেশে নলিয়ান স্টেশন কর্মকর্তা শেখ মো.আনিছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে মোরগখালী খাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।