হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
হাতিয়া উপজেলায় নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখায় এবং সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহারসহ সরকারি নির্দেশনা উপেক্ষা করায় আট ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম সদরের ওছখালী বাজারে আট ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেন।
