লোহাগড়ায় ইয়াবাসহ গ্রেফতার এক

আপডেট : ১১ জুলাই ২০২০, ২১:৪৬

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

উপজেলার কালনা ফেরিঘাট এলাকা থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ মনিরুল মোল্যা রাজ নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মিল্টন কুমার দেবদাসের নেতৃত্বে একদল গায়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার পেটের মধ্য থেকে বিশেষ প্রক্রিয়ায় কালো টেপ দিয়ে প্যাঁচানো ২৪টি কালোজামের মতো ট্যাবলেট বের করে। ঐ কালোজামের মতো ট্যাবলেটের মধ্যে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট লুকানো অবস্থায় পাওয়া যায়।

নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত মনিরুল মোল্যা রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।