কিশোরগঞ্জ প্রতিনিধি
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল শুক্রবার গভীর রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার চং শোলাকিয়া গ্রামের একটি নির্মাণাধীন ভবনের কক্ষ থেকে সাত জুয়াড়িকে আটক করেছে।
এরা হলো—মো. ওসমান গণি, খসরু ভুঁইয়া, মাসুদ রানা, নজরুল ইসলাম, আব্দুস সালাম, কবির মিয়া ও লালন মিয়া। তাদের বাড়ি কিশোরগঞ্জ সদর ও করিমগঞ্জ উপজেলায়। তাদের কাছ থেকে নগদ ৩৬ হাজার ৫৮৫ টাকা এবং দুই বান্ডিল তাস উদ্ধার করা হয়। পরে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কিশোরগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের উপপরিচালক লে. কমান্ডার বি এন এম শোভন খান জানান।
