জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা
জুড়ীতে ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ২০ হাজার টাকাসহ বিপুল রুদ্র পাল নামের একজনকে আটক করেছে পুলিশ। বিপুল উপজেলার রত্না চা-বাগান স্টাফ লাইন এলাকার রবি রুদ্র পালের ছেলে। শুক্রবার সন্ধ্যায় শহরের কামিনীগঞ্জ বাজার বড় মসজিদ সড়ক থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম জানান।
