মাগুরা প্রতিনিধি
মাগুরায় কৃষকের বাজার চালু হয়েছে। শহরের নোমানী ময়দানে শুক্রবার থেকে এই বাজার বসেছে। সপ্তাহের দুই দিন শুক্র ও শনিবার কৃষকের বাজার বসছে। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বাজার চলবে। বিষমুক্ত সবজি কিনতে পেরে ক্রেতারা খুশি।
কৃষককের বাজারে কোনো ব্যাপারি থাকছে না। তারা নিজেদের উত্পাদিত বিষমুক্ত শাকসবজি সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করছেন এবং ভালো দাম পাচ্ছেন কৃষক । অন্য কেউ কৃষকের মুনাফায় ভাগ বসাতে বা খাজনা নিতে পারছেন না। এই বাজারের সবজি বিষমুক্ত বলে কৃষকরা জানান।
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষি বিপণন অধিদপ্তর বাজারটি চালু করেছে।
