কেরানীগঞ্জে সড়কে দুর্ঘটনায় একজন নিহত

আপডেট : ১১ জুলাই ২০২০, ২১:৪৭

ঢাকার কেরানীগঞ্জে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে এক পুলিশ সদস্য মারা গেছেন। শনিবার দুপুরে নতুন সোনাকান্দা এলাকায় জিনজিরা নবাবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম খাইরুল ইসলাম (২৬)। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, খাইরুল ও মাসুদ ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পুলিশের ডাক নিয়ে দুপুরে মোটরসাইকেল যোগে সোনাকান্দা ফাঁড়ির উদ্দেশ্যে রওনা হন। নেকরোজ বাগ এলাকায় পৌঁছলে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। পরে মিটফোর্ড হাসপাতালে খাইরুল মারা যান।

এ ব্যাপার পুলিশ বাদী হয়ে শনিবার রাত আটটায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।  সিএনজি চালককে আটকের চেষ্টা করছে পুলিশ। 

ইত্তেফাক/জেডএইচ